স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল স্বামী মো. মোস্তফা প্রকাশ শুক্কুর। কিন্তু এই মামলায় ঘটনাটি খুন প্রমাণিক হওয়ায় সোমবার চট্টগ্রামের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন চৌধুরী এই রায় দেন। দণ্ডিত মোস্তফার বাড়ি হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী নতুনপাড়া এলাকায়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৬ এপ্রিল রাত সাড়ে ১০টায় মোস্তফা তার স্ত্রী রোজিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য মোস্তফা স্ত্রীর মৃতদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখে। এই ঘটনায় ৭ এপ্রিল রোজিনার বাবা বাদি হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগ গঠনের পর ১৭ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
