ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির মধ্যে জনস্বাস্থ্য বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ণ সিডনি ইউনিভার্সিটির অধ্যাপক ড. কিংসলি আগো এবং অধ্যাপক ড. মাসুদুল হক আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তারা এই আলোচনা করেন।
সাক্ষাৎকালে তারা জনস্বাস্থ্য বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প এছাড়াও উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়ে আলোচনা করেন।
অস্ট্রেলিয়ার অধ্যাপকরা বাংলাদেশের ডাক্তার ও সিনিয়র নার্সদের জন্য সেদেশে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে শিগগির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে তারা একমত হন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ উপস্থিত ছিলেন।বাসস
ইত্তেফাক/কেকে
