রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২১:৫৪
 
রাজধানীর এ্যালিফেন্ট রোডে বিদ্যুৎস্পৃষ্টে শুকুর আলী (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। তার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মইশকুড়া এলাকায়।
 
শুকুর আলীর সহকর্মী ফারুক হোসেন জানান, বিকালে তারা বাটা সিগন্যালের পাশে একটি ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। পাইলিংয়ের খুঁটি সরানোর সময় সেটি পাশের বিদ্যুতের তারের উপর পড়ে। ওই সময় শুকুর বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ইত্তেফাক/ইউবি