অ্যাটলেটিকোতে থেকে যাওয়ায় দুঃখ নেই গ্রিজম্যানের

আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৪:১৭
গত জানুয়ারিতে দল বদলের সময় ক্লাব বদল করতে চেয়েও ব্যর্থ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা ফুটবলার এন্টোনিও গ্রিজম্যান। তবে লা লীগার এই ক্লাবে থেকে যাওয়ার কারণে নিজের মধ্যে কোন দুঃখবোধ নেই বলে জানিয়েছেন এই ফরাসি তারকা। ফ্রান্সের আন্তর্জাতিক এই তারকা গত মৌসুম শেষে অ্যাটলেটিকো ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার চেস্টা করেছিলেন। কিন্তু স্প্যানিশ ওই ক্লাবের দল বদলের উপর নিষেধাজ্ঞা থাকায় তার আর দল বদল কার্যক্রম সম্পন্ন হয়নি।
 
অ্যাটলেটিকোর হয়ে চলতি মৌসুমে তিনি ১৪টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন মাত্র তিনটি। তারপরও তিনি বলেছেন যে অ্যাটলেটিকোতে খুশিতেই আছেন। টেলিফুটকে দেয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সি এই ফরাসি তারকা বলেন, ‘এখানে থেকে যাওয়ার কারণে আমার মধ্যে কোন দু:খবোধ নেই। আমারও এটিই পছন্দ ছিল। এই পছন্দ নিয়ে আমি খুশি। যদিও সাতটি ম্যাচে আমি কোন গোলই করতে পারিনি। তবে আমি ঘুরে দাঁড়াব।’
 
এই মুহূর্তে বার্সেলোনার সঙ্গে যোগাযোগ চলছে গ্রিজম্যানের। যারা দারুণভাবে মৌসুম শুরু করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে চার পয়েন্টের ব্যবধান রচনা করে দখল করে রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। লিগের ১২টি ম্যাচে অংশ নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদও এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে। তবে ছয়টি ম্যাচেই ড্র করার সুবাদে বার্সার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে তারা।
 
গ্রিজম্যান বলেন, জানুয়ারিতে দিয়েগো কস্তা ও ভিটোলো যোগ দেয়ার পর দিয়েগো সিমিওনের দলটি আরো শক্তিশালী হবে। আগামী জানুয়ারিতে দল বদলের কোন সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে না’বোধক জবাব দেন গ্রীজম্যান। তিনি বলেন, ‘দিয়েগো কস্তা ও ভিটোলো জানুয়ারিতে যোগ দিচ্ছেন। সুতরাং আমরা চেস্টা করব দলকে আরো অনেক উচ্চতায় পৌছে দিতে। এই দুজনের প্রচেস্টা যুক্ত হওয়ায় আমরা আরো ভাল করতে পারব। আমি এখনো ক্লাবের সভাপতির সঙ্গে দল ত্যাগের কোন বিষয় নিয়ে আলোচনা করিনি।’
 
ইত্তেফাক/কেআই