বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ২৩তম ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে এ রান সংগ্রহ করে তারা।
দলের ব্যাটসম্যানরা সামগ্রিকভাবে ব্যর্থ হলেও ডুয়াইন স্মিথ ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে এ রান সংগ্রহ করে তারা। স্মিথ ৩৬ বল থেকে সাতটি চার ও চারটি ছক্কার মারে করেন ৬২ রান। অপরদিকে মুশফিক ৩৩ বল থেকে চারটি চার ও তিনটি ছক্কার মারে করেন ৫৫ রান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে জেমস ফ্রাঙ্কলিন শুধু ২৭ বল থেকে অপরাজিত ২৯ রানের ইনিংস খেলেন। বাকিরা কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।
খুলনার বোলারদের মধ্যে জুনাইদ খান ২৭ রানের বিনিময়ে চারটি এবং আবু জায়েদ ২৯ রান খরচায় দুটি করে উইকেট নেন। চলতি আসরে এটি খুলনার সপ্তম ম্যাচ। ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে খুলনা। আর ৬ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রাজশাহী।
ইত্তেফাক/কেআই
