শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভর্তি পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীরা যেকোনো মোবাইলে SUST<space>RESULT<space>EXAMROLLলিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা যাবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (sust.edu) পাওয়া যাবে। বাসস
ইত্তেফাক/কেকে
