মেঘনা ব্যাংকের এমডির পদত্যাগ

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ০৯:১২
 
নতুন প্রজন্মের মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিন পদত্যাগ করেছেন। চলতি মাসের দুই তারিখে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে পর্ষদ তা অনুমোদন করে গতকাল বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছে। 
 
এ বিষয়ে গতকাল ইত্তেফাককে মোহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই পদত্যাগ করেছি। 
 
ইত্তেফাক/আনিসুর