তিন গোলে এগিয়ে থেকেও লিভারপুলের হতাশা

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১১:৪৯
শুরুতে তিন গোলে এগিয়ে গিয়েও ড্র’য়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। আর একই কারণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্তপর্ব নিশ্চিত করতে অপেক্ষা বাড়ল জার্গেন ক্লপের শিষ্যদের। মঙ্গলবার রাতে সেভিয়ার সঙ্গে লিভারপুলের ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে।
 
মাত্র দুই মিনিটেই ফিরমিনো লিভারপুলকে এগিয়ে নেন। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানে। আর ৩০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ফিরমিনো দলকে এগিয়ে নেন ৩-০ গোলে। এই ব্যবধান নিয়েই দলটি যায় বিরতিতে। কিন্তু বিরতির পর যা ঘটেছে তা রীতিমতো বিষ্ময়কর। দ্বিতীয়ার্ধে ৫১ ও ৬০ মিনিটে সেভিয়ার পক্ষে দুই গোল করেন বেন ইয়েদের। আর যোগ করা সময়ে পিজারোর গোলে কপাল ‍পুড়ে লিভারপুলের।
 
‘ই’ গ্রুপের অপর ম্যাচে মরিবোরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পার্টাক মস্কো। গ্রুপপর্বের এক ম্যাচ হাতে রেখে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল, এক পয়েন্ট কম নিয়ে সেভিয়া দ্বিতীয় এবং স্পার্টাক মস্কো ৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। তাই এই গ্রুপে তিনটি দলের মধ্য থেকে শেষ পর্যন্ত কোন দুটি দল শেষ ষোলোতে যাবে তা নির্ধারিত হবে শেষ ম্যাচেই।
 
ইত্তেফাক/কেআই