ভলান্টিয়ার্স অব পজিটিভিটি কনভেনশন অনুষ্ঠিত

আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২২:১০
 
রাজধানী বনানীর একটি হোটেলে সম্প্রতি ভিওপি (ভলান্টিয়ার্স অব পজিটিভিটি) কনভেনশন  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভিওপির মূল উদ্যোক্তা সোলায়মান সুখন। 
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ‘এএনজেড প্রোপার্টিজ’-এর সিইও তানভির শাহরিয়ার রিমন, ‘সেবা.এক্সওয়াইজেড’এর সিইও আদনান ইমতিয়াজ হালিম, ‘সেবা.এক্সওয়াইজেড’এর হেড অফ কর্পোরেট এফেয়ার্স শাহ নেওয়াজ, টেকনো মোবাইলের সিইও রেজওয়ানুল হক, টেকনো মোবাইলের মাকেটিং মেনেজার ব্রুস জু, জেনেক্স ইনফোসিস এর কর্মকর্তারা এবং ‘কডেজ কর্পোরেশন’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাজিব হাসান।
IMG0
তানভির শাহরিয়ার রিমন বলেন, চারপাশে অধিকাংশ মানুষই ‘নেগেটিভ মাইন্ড ফ্রেম’ নিয়ে বেড়ে উঠছে। হাজারো পজিটিভিটির মাঝেও তারা কেবল নেগেটিভিটির সন্ধান করে। কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে হলে সব বাঁধাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। 
 
তিনি আরো বলেন, আমাদের দেশ অনেক ছোট হলেও গর্ব করার মতো আমাদের অনেক কিছুই আছে। বিশ্বদরবারে আমাদের দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত করতে হবে। আর এর দায়িত্ব তরুণদের নিতে হবে। শুধু কাজ করলেই হবে না, যে কাজ দেশের মঙ্গল বার্তা আনতে চেষ্টা করবে সে কাজগুলো বেশি বেশি করতে।
 
 
ইত্তেফাক/ইউবি