৩১তম বিসিএস স্বাস্থ্য পরিষদে সভাপতি জাবেদ, সম্পাদক হিমেল

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১২:০৬
 
৩১তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য প্রশাসনে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সংগঠন প্রথম বারের মত কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের উপ-কর্মসূচী ব্যবস্থাপক মোহাম্মদ জাবেদ। সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রেষণে কর্মরত চিকিৎসক জাকারিয়া হিমেল।
 
সম্প্রতি (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত ৩১তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এ্যাসোসিয়েশনের সাধারণ সভায় প্রথমবারের মত ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
 
পরিষদে নির্বাচিত চিকিৎসকদের মধ্যে সহ-সভাপতি জানেসার রাহাত ফয়সাল, ফকির ওয়ালিদ শাহ, আশিকুর রহমান, কাজী হাসানুল বান্না, যুগ্ম সম্পাদক সৈয়দা মাসরুরা তানজিম, মহিউল আলম, প্রহল্লাদ পাল, সাংগঠনিক সম্পাদক রাকিব মোর্শেদ জনি, কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, প্রচার সম্পাদক আসিফ ইশতিয়াক খান, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মুসাব্বির, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শুভ্র সৈকত।
 
ইত্তেফাক/জামান