নদী অববাহিকায় ভোরে হালকা কুয়াশা পড়তে পারে

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৩:৪৬
 
দেশের নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার বাদে সারাদেশের তাপমাত্রা ১২ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে সারাদেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে।
 
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগসহ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ।
 
আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১৯ মিনিটে। বাসস
 
ইত্তেফাক/এমআর