বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র আর চলচ্চিত্রের গান নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন শুধু সিনেমার গান।
মূলত নতুন আপকামিং চলচ্চিত্রের গান, সোনালী দিনের গান, বিশেষ দিবসে চলচ্চিত্রের গান, নায়ক-নায়িকা বা চলচ্চিত্র পরিচালকদের জন্মদিন, প্রয়াতদের স্বরণে বিশেষ গান নিয়ে সাজানো হয় শুধু সিনেমার গান।
শুধু সিনেমার গান দিয়েই চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার প্রথম টেলিভিশন উপস্থাপনার যাত্রা শুরু। আগামী শনিবারে দেখা যাবে এ অনুষ্ঠানের ১৪০০তম পর্ব।
শুধু সিনেমার গান উপস্থাপনায় নুসরাত কুহু, প্রযোজনায় শারমিন দীপ্তি।
ইত্তেফাক/আনিসুর
