মানবতাবিরোধী অপরাধ: লাখাইয়ে গ্রেফতারকৃত ২জনকে ট্রাইব্যুনালে প্রেরণ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৮:০৫
 
হবিগঞ্জের লাখাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত ২ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। তাদের বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হয়েছে বলে জানা যায়।  
 
তারা হলেন- উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ফুকন (৭৫) ও একই গ্রামের জাহেদ উদ্দিন (৭৫)। এরআগে তাদের বুধবার গ্রেফতার করা হয়। লাখাই থানার ওসি মো. বজলার রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
 
জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা শফিক উদ্দিনের নেতৃত্বে তারাসহ একটি সংঘবদ্ধ দল উপজেলার বিভিন্নস্থানে গণহত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ চালায়। এসব অভিযোগের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মুড়িয়াউক গ্রামের ইলিয়াছ কামাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/আরকেজি