সিলেট ও ঢাকার পর আগামীকাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে। চট্টগ্রাম পর্ব শুরুর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাই শীর্ষে থেকেই চট্টগ্রাম পর্ব শুরু করবে কুমিল্লা।
পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। তাদের পয়েন্ট ৯। খুলনা টাইটান্সেরও সমান ৯ পয়েন্ট। তবে রান রেটে পিছিয়ে তৃতীয়স্থানে রয়েছে খুলনা। বাসস।
ইত্তেফাক/রেজা
