বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস্কে দেড় কোটি ডলার ঋণ দিচ্ছে ডিইজি

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৫৬
 
প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস্ লিমিটেড-বিবিএমএলকে দীর্ঘমেয়াদি এক কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দিচ্ছে জার্মান বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা-ডিইজি।
 
বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব, বৈদ্যুতিক পাখার নতুন প্রোডাকশন লাইন নির্মাণসহ প্রতিষ্ঠানটির সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে এই ঋণ সহায়তা দেয়া হচ্ছে।
 
বুধবার রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ডিইজির আঞ্চলিক পরিচালক জোসেন স্টেইনবুচ এ বিষয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
 
 
ইত্তেফাক/ইউবি