এডিসন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হেক্সাগন টেকনোলজিস লিমিটেডের সঙ্গে গণচীনের সরকারি প্রতিষ্ঠান এস.ওয়াই.এস (সিসেপ ওরিয়েন্টাল শুয়াংগিয়াশান বিল্ডিং ম্যাটেরিয়াল্স ইকুইপমেন্ট কোম্পানি)-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার তেজগাঁও এলাকায় অবস্থিত র্যাংগস বেবিলোনিয়া (এডিসন গ্রুপের সদর দপ্তর) এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেক্সাগন টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান জাকারিয়া শহীদ ও হেক্সাগন টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. মেজর মাহমুদ আকবর ভূঁইয়া (অব.)। অন্যদিকে এস.ওয়াই.এস এর পক্ষ থেকে ছিলেন চেয়ারম্যান কেং বেইলিং ও চীন এ্যাম্বাসির সেকেন্ড অফিসার এল ভি ইয়াং। এ সময় চিনা এ্যাম্বাসি এবং এডিসন গ্রুপসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
