শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ৬টি অনুষদের ২২টি বিভাগে ১ হাজার ৩শ ৭৫টি আসনের বিপরীতে ৩২ হাজার ২শ ১৪জন শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় আবেদন করে। পূর্বের ২০ বিভাগের সঙ্গে চলতি শিক্ষাবর্ষে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি’ বিভাগ যুক্ত করা হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর সরকারী বরিশাল কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারী আলেকান্দা কলেজ, বরিশাল সরকারী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়, বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজসহ সরকারী-বেসরকারী ৬টি কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়াদি নিয়ে বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস. এম. ইমামুল হক জানান ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করা হয়েছে। এতে করে পুরো কেন্দ্র নেটওয়ার্ক বিহীন থাকবে।এতে নকলের কোনো সুযোগ থাকছে না।
এছাড়াও তিনি জানান, সকল পরীক্ষার্থীদের মুখমণ্ডল খোলা রেখে পরীক্ষা দিতে হবে।
ইত্তেফাক/নূহু
