রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে খুলনা। জয়ের জন্য রংপুরকে করতে হব ১৫৯ রান।
শুক্রবার বিপিএলের চট্টগ্রাম পর্বে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স মুখোমুখি হয়। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর।
খুলনার পক্ষে নাজমুল হোসেন শান্ত ২০, রাইলি রুশো ১১, আফিফ হোসেন ৯, মাহমুদউল্লাহ ৫৯, নিকোলাস পুরান ১৬, আরিফুল হক ১৬ ও কার্লোস ব্রেথওয়েট ১১ রান করেন।
বোলিংয়ে মাশরাফি বিন মুর্তজা ৩২ রান দিয়ে এক উইকেট, সোহাগ গাজী ৩০ রান দিয়ে এক উইকেট, রুবেল হোসেন ৩৫ রান দিয়ে তিন উইকেট, থিসারা পেরেরা ৩০ রান দিয়ে এক উইকেট ও লাসিথ মালিঙ্গা ২৭ রান দিয়ে দুই উইকেট দখল করেন।
পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স। ৭ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। খুলনা হেরেছে ২ ম্যাচে। অপরদিকে রংপুর ৬ ম্যাচে জিতেছে ৩টিতে, হেরেছেও ৩টিতে। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে তাদের অবস্থান।
ইত্তেফাক/ইউবি
