ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টারের’ এর হেড অব মার্কেটিং মো. তাজদিন হাসান শুক্রবার ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস ২০১৭ অনুষ্ঠানে ‘দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল গ্লোবাল মার্কেটিং লিডার’হিসাবে স্বীকৃতি পেয়েছেন। ২৫টি দেশের ৪০ জন মার্কেটিং লিডার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছেন।
‘দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল গ্লোবাল মার্কেটিং লিডার’ হলো নিখুঁতভাবে গবেষণা প্রক্রিয়ার একটি ফলাফল যা একটি অভিজ্ঞ গবেষণা সেল দ্বারা পরিচালিত। বিশ্বের খ্যাতনামা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুড়িবোর্ড সংক্ষিপ্ত তালিকাটি পর্যালোচনা করেন।
তাজদিন হাসান সম্প্রতি ওয়ার্ল্ড এইচ আর ডি কংগ্রেস কর্তৃক বর্ষসেরা ‘বেস্ট মার্কেটিং প্রফেশনালসপ্রিন্ট মিডিয়া’হিসেবে সাউথ এশিয়ান বিজনেস এ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হয়েছেন।
ইত্তেফাক/ইউবি
