নির্বাচন ইস্যুতে সরকার সমোঝতায় না আসলে আন্দোলন: মওদুদ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২২:০৩
 
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা একটি পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে করে সমোঝতার মাধ্যমে আগামীতে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারি। নির্বাচন ইস্যুতে সরকার শেষ মুহুর্তে হলেও বিরোধী দলের সাথে সমোঝতায় এগিয়ে আসবে। আর যদি সরকার সমোঝতায় না আসে সেক্ষেত্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে বিএনপির কাছে আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প থাকবে না।
 
শুক্রবার সকালে নোয়াখালীর মাইজদীতে একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নির্বাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্ল্যাহ বুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমান।
 
ইত্তেফাক/আরকেজি