শিগগিরই দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন হিমেশ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:০২
 
গায়ক, সুরকার হিমেশ রেশমিয়া, আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী বছরেই তাকে আবারও দেখা যেতে পারে বরের বেশে। বলিউড মিডিয়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
 
কিছুদিন আগে স্ত্রী কোমলের সঙ্গে ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউডের এই জনপ্রিয় সুরকার, গায়ক এবং অভিনেতার। সেই সময় বিভিন্ন মহলে খবর রটে টেলিভিশন অ্যাঙ্কর সনিয়া কাপুরের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কই এই বিচ্ছেদের কারণ। যদিও হিমেশ এবং কোমল দু‘জনেই সেই কথা অস্বীকার করেছিলেন।
 
জানা গেছে, আগামী বছরেই নাকি বান্ধবী সনিয়াকে বিয়ে করতে পারেন তিনি। তার পরিবারের পছন্দের তালিকাতেও নাকি রয়েছেন সনিয়া। হিমেশের ছেলে সায়মের সঙ্গেও সনিয়ার সম্পর্ক নাকি খুবই ভালো। হিমেশের স্টুডিওতেও অবাধ যাতায়াত রয়েছে তার।
 
ইত্তেফাক/আনিসুর