স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিসহ সারাবিশ্বের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দর্শন। বিশ্বের সব নিপীড়িত মানুষের অবলম্বন এবং অনুপ্রেরণা।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি বাক্য এ দেশের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। ভাষণটির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার মধ্যদিয়ে এটাই প্রমাণ হয়েছে যে, এটি শুধু একটি ভাষণই না, এটি বাঙালি জাতিসহ সারাবিশ্বের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের দর্শন। বিশ্বের সব নিপীড়িত মানুষের অবলম্বন এবং অনুপ্রেরণা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’- এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’-র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে ফরিদপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ শনিবার এসব কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় জাতি আজ গর্বিত। এ ভাষণ বাঙালি জাতির ইতিহাস ও অস্তিত্ব। এ ভাষণের প্রতিটি বাক্য এ দেশের মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। বাসস
ইত্তেফাক/কেকে
