পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, পরিবেশবান্ধব অবকাঠামো গড়তে সহায়তা দিচ্ছে সরকার। জলবায়ুর পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশ্বের দিকে তাকিয়ে থাকেনি বাংলাদেশ। নিজেদের উদ্যোগেই পরিবেশ সুরক্ষারয় কাজ করে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে সরকারিভাবে পরিবেশ সুরক্ষায় তহবিল গড়ে তোলা হয়েছে। দেশের শিল্প ও প্রতিষ্ঠানগুলো পরিবেশবান্ধব করতে সরকারি ভাবে নান উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) আয়োজিত ‘গ্রিন কনভেনশন এন্ড এক্সপো-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশে টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী নির্মাণসামগ্রী প্রযুক্তির প্রাসারে এ সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্যারিসে দুই শতাধিক রাষ্ট্র প্রধানরা যে প্রতিশ্রুতি দিয়েছিলো সেটি বাস্তবায়ন হয়নি। অবশ্য প্যারিসের এই চুক্তি বাস্তবায়নের কোন আইনী বাধ্যবাধকতা নেই। এর পরেও চীন ও ফ্রান্স দৃঢ় ভাবে এগিয়ে এসেছে।
তিনি বলেন, বিআইএফএফএল মাধ্যমে পরিবেশবান্ধব বিনিয়োগে সহায়তা করা হচ্ছে। সরকার ইট ভাটা, ও শিল্পকারখানগুলোকে পরিবেশবান্ধন করতে এর মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদশে ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, এডিবির বিকল্প নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ, জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোসি নিশিকাতা, অর্থ সচিব ও বিআইএফএফএল এর চেয়ারম্যান মুসলিম চৌধুরী, ঢাকায় নিযুক্ত চীনের কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়ানজুন। সভাপতিত্ব করেন ইআরডি সচিব কাজী শফিকুল আজম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ এর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান।
ইত্তেফাক/কেকে
