টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৮:৩৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের চতুর্থ ও টুর্নামেন্টের ২৮তম ম্যাচে টস জিতে প্রথমে স্বাগতিক চিটাগং ভাইকিংসকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছে রংপুর রাইডার্স। 
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগংয়ের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান।
 
এবারের আসরে লিগ পর্বে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামলো রংপুর। আগের ৭ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মাশরাফির রংপুর। আর ৭ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও তলানিতে চিটাগং। 
 
চিটাগং ভাইকিংস একাদশ: লুক রঞ্চি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সৌম্য সরকার, আনামুল হক, নাজিবুল্লাহ জাদরান, সিকান্দার রাজা, ভ্যান জাইল, আল আমিন, লুইস রিসি, তানভীর হায়দার, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ। 
 
রংপুর রাইডার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিথুন, শাহরিয়ার নাফীস, রবি বোপারা, থিসারা পেরেরা, নাহিদুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, সোহাগ গাজী ও রুবেল হোসেন। 
 
ইত্তেফাক/রেজা