মাহবুবুল এ খালিদের সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ২২:২৫
প্রেম-বিরহ, মানবতা, মানুষের প্রতি সহমর্মিতা, সমাজসচেতনতাসহ অসংখ্য গান নিয়ে মাহবুবুল এ খালিদ তৈরি করেছেন সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’। 
 
ওয়েবসাইটে বিভিন্ন গানের সুরকার ও শিল্পী ভিন্ন থাকলেও প্রতিটি গানই মাহবুবুল এ খালিদের লেখা। অনেক গানে তিনি নিজেই সুর দিয়েছেন। এ ওয়েবসাইটটি মাহবুবুল এ খালিদের লেখা গান ও কবিতা দিয়ে সাজানো। কিছু কিছু গানের আবার একাধিক ভার্সন রয়েছে। একই কথার গান ভিন্ন ভিন্ন শিল্পী গেয়েছেন।
 
গানগুলোর বিষয়বস্তু একটু আলাদা। প্রেম-বিরহ নিয়ে কিছু গান থাকলেও, বেশিরভাগ গানেই মানুষ, মানবতা, মানুষের প্রতি সহমর্মিতা, সমাজসচেতনতা ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। এ ছাড়া সব ধর্মের ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস নিয়ে অসংখ্য গান রয়েছে। দেয়া আছে শিল্পী, সুরকার ও সংগীত পরিচালকদের ছবিসহ সংক্ষিপ্ত পরিচয় ও জীবনী।
 
তবে নিজের সম্পর্কে একটা একটা কবিতা লেখা আছে। সেটায় সুর দিয়ে আবার গানও করা হয়েছে। সেই কবিতা দিয়েই নিজেকে প্রকাশ করেছেন মাহবুবুল এ খালিদ। তিনি নিজেকে উল্লেখ করেছেন এক ‘ক্ষণিক কবি’ হিসেবে। যিনি তার পরিচয় প্রকাশ করতে চান না। কিন্তু তিনি নিজেকে প্রকাশ করছেন তার গানের মাধ্যমে। এ ওয়েবসাইটের প্রতিটি গানের কথা অত্যন্ত চমৎকার, শিক্ষণীয়। মাহবুবুল এ খালিদের ওয়েবসাইটের ঠিকানা http://www.khalidsangeet.com/ 
 
ইত্তেফাক/ইউবি