বিএফইউজে মহাসমাবেশ স্থগিত

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৩:৫২
 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস ও অনুরোধের প্রেক্ষিতে বিএফইউজে ঘোষিত আগামীকাল সোমবারের অনুষ্ঠিতব্য মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।
 
বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় অবস্থানরত সদস্যদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
 
বিএফইউজে পরবর্তী সভায় আন্দোলনের নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে