কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৪:০৯
 
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফাস্ট ইন্সটিটিউট অব ওসানোগ্রাফি'র মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। ৫ বছর মেয়াদী ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি রবিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এইচ. এম. মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. এ. এইচ. এম. মোস্তাফিজুর রহমান এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. আশরাফ আলী সিদ্দিকী এবং চায়নার এফ আইও এর পক্ষে স্বাক্ষর করেন ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. তাইগ্যাংগ লি ও প্রফেসর ড. জেওফা শি। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অব সায়েন্সের বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. জুয়াংগু লি সহ ৫ জন গবেষক. বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ন কবীর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান।
 
পরে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে ওই বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ. এইচ. এম. মোস্তাফিজুর রহমানকে বিভাগীয় চেয়ারম্যান ড. আশরাফ আলী সিদ্দিকী সম্মানসূচক ক্রেস্ট প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠানটি বিভাগীয় চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে সুস্থভাবে সম্পন্ন হয়।
 
ইত্তেফাক/জামান