মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজের উদ্বোধনী ম্যাচেই বড় জয় দেখছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে রবিবার চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ১১৪ রান করেছে অসিরা। জয়ের জন্য সোমবার শেষ দিনে ১০ উইকেট হাতে রেখে তাদের প্রয়োজন আর মাত্র ৫৬ রান। দুই অসি ওপেনার ক্যামেরন বেনক্রফট ৫১ ও ডেভিড ওয়ার্ডনার ৬০ রানে অরাজিত আছেন।
IMG0
রবিবার চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায়। জো রুট সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া জনি বেয়ারস্ট ৪২ ও মঈন আলী ৪০ করেন। অসি বোলারদের মধ্যে মিশেল স্টার্ক, জোস হাজলউড ও নাথান লিয়ন তিনটি করে উইকেট নেন।
এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩০২ ও অস্ট্রেলিয়া ৩২৮ রান করে।
ইত্তেফাক/কেআই
