৭ই মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতিতে বিজিএমইএ ইউনিভার্সিটির আনন্দর‌্যালী

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৫:৫৮
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের বক্তব্যকে ইউনেস্কো কর্তৃক গত ৩০ অক্টোবর ২০১৭ এ বিশ্বের ডকুমেন্টারির ঐতিহ্যের স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) আনন্দর‌্যালী উদযাপন করেছে। 
 
গতকাল শনিবার উত্তরাস্থ বিইউএফটি ক্যাম্পাস হতে আনন্দর‌্যালী সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায়। পালন করা হয় আনন্দ শোভাযাত্রার।  
 
র‌্যালীতে বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. আইয়ুব নবী খানসহ বিশ্ববিদ্যালয়ের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। 
 
ইত্তেফাক/আনিসুর