বরিশালে মুলাদীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার শেষ দিনে নকলে সহযোগিতা করায় দুই শিক্ষককে ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
রবিবার গণিত পরীক্ষা চলাকালীন উপজেলার ৩৪নং ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ও ৯৬নং উত্তর গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম জামিলা প্রশ্নপত্র বাইরে এনে একটি ফার্মেসিতে বসে উত্তর প্রস্তুত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন অভিযান চালিয়ে প্রশ্নপত্রসহ শিক্ষক ইসমাইল ও মরিয়মকে আটক করে তার কার্যালয়ে নিয়ে যান।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে ২ শিক্ষককে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করেন এবং উপজেলা শিক্ষা অফিসারকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
ইত্তেফাক/ইউবি
