‘পাকিস্তান ছাড়তে হবে মাহিরা খানকে’

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৬:৫৭
একদিকে ধর্মীয় কট্টরপন্থীদের বিক্ষোভের জেরে উত্তাল পাকিস্তানের রাজধানী, অন্যদিকে টুইটের জেরে উত্তপ্ত পাকিস্তানের সিনে জগৎ ললিউড। টুইট বিতর্কে দেশটির শীর্ষ অভিনেত্রী মাহিরা খানকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হল।
 
মাহিরার সদ্য মুক্তি পাওয়া ছবি ভেরনা ঘিরেই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে পাক রাজনীতিবিদ তথা গভর্নরের ছেলেকে ধর্ষক হিসেবে দেখানো হয়েছে।
 
আগেই পাক সেন্সরবোর্ড এই ছবির কিছু অংশ কাটছাঁটের নির্দেশ দেয়। এই নিয়ে বেশকিছুদিন টালবাহানা চলেছে। তারপর শনিবার পাক সেন্সর বোর্ডের সমালোচনা করে টুইট করেন মাহিরা খান। অভিযোগ, সেই টুইটের পর তাকে পাকিস্তান থেকে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে৷
 
চলতি বছর মুক্তি পায় মাহিরা খান অভিনীত বলিউডি ছবি রইস। শাহরুখ খান ও মাহিরা জুটি নিয়ে বলিউড আলোড়িত হয়।
 
ইত্তেফাক/রেজা