সার্ক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ তৌকিরের অজ্ঞাতনামা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৭:৪১
 
সার্ক চলচ্চিত্র উৎসবের ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ ক্যাটাগরীতে পুরষ্কার পেয়েছেন তৌকির আহমেদ। সার্কভুক্ত আটটি দেশের ১৬টি চলচ্চিত্র প্রতিযোগিতা করে উৎসবে। জুরি বোর্ডের বিচারে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরষ্কার অর্জন করেন তিনি।
 
​গত ২১ নভেম্বর শুরু হয়ে উৎসবটি শেষ হয় গতকাল ২৫ নভেম্বর।  শ্রীলংকার রাজধানী কলম্বোয় উৎসবের সমাপনী দিনে এ পুরষ্কার ঘোষণা করা হয়।  বাংলাদেশ থেকে উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিল তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমি ও প্রেমি’ চলচ্চিত্র।
 
এই দুটি চলচ্চিত্রের পরিচালক আয়োজকদের আমন্ত্রণে উৎসবে যোগ দেন। ‘অজ্ঞাতনামা’র পরিচালক ও চিত্রনাট্যকার তৌকির আহমেদের হাতে পুরষ্কার তুলে দেন সার্কের মহাসচিব ও উৎসব কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/আনিসুর