মাগুরার মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে শেখ রাসেল ক্রীড়াচক্র ঢাকাকে পরাজিত করে সেমি ফাইনালে উঠেছে মাগুরা জেলা দল।
রবিবার বিকালে চরম উত্তেজনাপূর্ণ খেলার ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৪-১ গোলে জয় পায় মাগুরা জেলা দল। ৩টি শট বাঁচিয়ে সেরা খেলোয়াড় মনোনিত হন মাগুরা জেলা দলের গোলরক্ষক তিতুমির চৌধুরী।
এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যস্থাপনায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
ইত্তেফাক/ইউবি
