টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে টার্গেট স্পর্শ করে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্যামেরন বেনক্রফট ও ডেভিড ওয়ার্নার। ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৭০ রানের টার্গেটে বিনা উইকেটে ১৭৩ রান তুলেন বেনক্রফট ও ওয়ার্নার। ফলে টেস্টের চতুর্থ ইনিংসে টার্গেট স্পর্শ করে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের নয়া বিশ্বরেকর্ড গড়লেন তারা।
টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে টার্গেট স্পর্শ করে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটিও ছিলো অস্ট্রেলিয়ানদেরই। সর্বশেষ ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টার্গেট স্পর্শ করে ১৭২ রানে অবিচ্ছিন্ন ছিলেন আর্চ জ্যাকসন ও বিল পনসফোর্ড। ব্রিজবেনে উদ্বোধনী জুটিতে ১৭৩ রান তুলে টেস্ট ক্রিকেটের ৮৭ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে বিশ্বরেকর্ড গড়লেন বেনক্রফট ও ওয়ার্নার।
ব্রিসবেন টেস্ট জয়ের জন্য ১৭০ রান প্রয়োজন ছিলো অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের করা ইনিংসের ৫০তম ওভারের প্রথম ও চতুর্থ বলে বাউন্ডারি হাকিয়ে দলীয় স্কোর বিনা উইকেটে ১৬৯ রানে নিয়ে সমতা আনেন বেনক্রফট। তাই ম্যাচ জয়ের জন্য ১ রান প্রয়োজন ছিলো অসিদের। ১ রান হলে চতুর্থ ইনিংসে টার্গেট স্পর্শ করে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের নয়া বিশ্বরেকর্ড গড়া হতো না বেনক্রফট ও ওয়ার্নারের। কারণ জ্যাকসন ও পনসফোর্ডের উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড ছিলো ১৭২ রানের।
কিন্তু ঐ ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে উদ্বোধনী জুটিতে অবিছিন্ন ১৭৩ রান করে অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করেন বেনক্রফট ও ওয়ার্নার। ফলে টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে টার্গেট স্পর্শ করে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েন তারা।
এছাড়া চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে বেনক্রফট ও ওয়ার্নারের ১৭৩ রান দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। প্রথমটি মাইকেল স্ল্যাটার ও মার্ক টেইলরের। ১৯৯৪-৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে উদ্বোধনী জুটিতে ২০৮ রান করেছিলেন স্ল্যাটার ও টেইলর।
ইত্তেফাক/কেআই
