নেত্রকোনায় ভাবীকে খুনের অভিযোগে দেবরের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৪:৩৬
 
নেত্রকোনায় পূর্ব শত্রুতার জের ধরে ভাবী নাছিমাকে  খুনের অভিযোগে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা দেবরকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে।  
 
আজ সোমবার এই রায় প্রদান করা হয়। মৃত্যুদণ্ডাপ্রাপ্ত আসামি হচ্ছে কলমাকন্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের আবুল হাশেম ফকিরের ছেলে হান্নান মিয়া (৩২)। আসামির উপস্থিতিতেই এই রায় প্রদান করা হয়। 
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সনের ৮ এপ্রিল দুপুরে  দন্ডপ্রাপ্ত আসামির ছেলে হামজা পুকুর ঘাটে নাছিমার কাঠাল গাছে কাঠাল পাড়তে গেলে নাছিমা এতে বাধা প্রদান করলে কাছে থাকা তারই দেবর হান্নানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হান্নান তার হাতে থাকা ছুরি দিয়ে নাছিমার শরীরে কয়েকবার আঘাত করে চলে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে নেবার পথে নাছিমা মারা যায়।
 
পরদিন নাছিমার ভাই মো. জয়নাল কলমাকান্দা থানায় হান্নান মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমানাদি গ্রহণান্তে উপরোক্ত রায় প্রদান করেন।  
 
সরকার পক্ষে ছিলেন বিজ্ঞ পিপি এডভোকেট মুহাম্মদ সাইফুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট পুরবী কুন্ডু। বাদীর ভাই জয়নাল বলেন, ঘটনার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে মামলা শেষে হয়ে এই রায় পাওয়ায় তারা খুশি। 
 
ইত্তেফাক/কেকে