তিন যুগ আগে টেস্টে দ্রুততম তিনশ’ উইকেটের রেকর্ড গড়েছিলেন ডেনিস লিলি। ১৯৮১ সালের ২৭ নভেম্বর তার করা সেই রেকর্ড আজ সোমবার হারালেন তিনি। অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে দ্রুততম তিনশ’ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন অশ্বিন। শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টে সোমবার এই মাইলফলক গড়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পূর্ণ করেছেন উইকেটের ট্রিপল সেঞ্চুরি। লাহিরু গামাগে তার ৩০০তম শিকারে পরিণত হন। অশ্বিন ৩০০ উইকেট পূরণ করেন ৫৪ টেস্টে। অপরদিকে পাকিস্তানের ওয়াসিম রাজাকে আউট করে লিলি তিনশ’ উইকেট স্পর্শ করেছিলেন ৫৬ টেস্টে।
২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে টেস্ট অভিষেক হয় অশ্বিনের। শুধু ক্যারিয়ারে ৩০০ উইকেটই অর্জন করেছেন তা নয়, এই বছর টেস্টে নিয়েছেন ৫০ উইকেটও। এই নিয়ে টানা তৃতীয়বার এক বছরে অশ্বিন ৫০টি করে উইকেট নিলেন।
ইত্তেফাক/কেআই
