খুলনা মহানগর জাতীয় পার্টির (জেপি) নেতারা নগরীর মশা নিধনে কার্যকরী ভূমিকা রাখার জন্য সিটি মেয়রের প্রতি দাবি জানিয়েছেন। সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এক সভায় নেতারা এ দাবি জানান। এতে সভাপতিত্ব করেন মহানগর জেপি সভাপতি এমএস রাশিদা করিম।
সভায় নেতারা বলেন, খুলনা মহানগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছে। সামনে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা। কিন্তু মশার যন্ত্রণায় তারা ঠিকমত পড়ালেখা করতে পারছে না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপির মেয়র প্রার্থী কাজী মাছুদ আহম্মেদ।
এসময় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল আজিজ, মো. হায়দার আলী, ডা. জেডি গোলদার, মো. বাদল মুন্সী, আব্দুল্লাহ আল মামুন, রিনা ফারহানা, রেবা খাতুন, মুক্তিযোদ্ধা নাজির মোল্লা, মাওলানা ফারুক, রেবেকা খাতুন, নুরুল ইসলাম হীরা, জয়দেব ঘোষ খোকা, আলাউদ্দীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ছাত্র নেতা মো. নাজমুল হুদা, নয়ন কুমার রায়, মো. সাইফুল ইসলাম, আবু হাসান, আবু হোসেন, মো. নুরুল হুদা, ডা. শামীমা পারভীন, হোসনে আরা, উত্তম কুমার শীল, কবি তরুণ কুমার শীল, তপন কুমার, বাবুল হাওলাদার, ইব্রাহিম শেখ, গফুর মোল্লা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
