এক যুবককে শারিরীকভাবে আঘাত করার দায়ে সাময়িক নিষিদ্ধ বেন স্টোকস অ্যাশেজে ফিরছেন এমন গুজব ছড়িয়ে পড়েছিল। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে তাকে দেখা যাওয়ার কারণেই সবাই ভেবেছিলেন অস্ট্রেলিয়ায় ধুকতে থাকা সতীর্থদের সঙ্গে তিনি যোগ দিচ্ছেন। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে ইসিবি জানায়, অ্যাশেজ স্কোয়াড নয় বরং পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি নিউজিল্যান্ড যাচ্ছেন।
ইসিবি স্টোকসের এই সফরকে অবকাশ হিসেবে দেখলেও বোর্ড সূত্র জানাচ্ছে নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতেই সেখানে যাচ্ছেন তিনি! আর এ নিয়ে একটি এনওসি (অনাপত্তি পত্র) নিয়ে গেছেন। জাতীয় দলে আপাতত না ফিরতে পারলেও খেলায় ফিরতে পারেন আগামী রবিবার। কেন্টারবুরির হয়ে দেখা যেতে পারে বেন স্টোকসকে!
ইত্তেফাক/কেআই
