মেয়ে হয়ে মায়ের সঙ্গে এ কেমন আচরণ!

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৪:১৩
 
হালের জনপ্রিয় টিভি অভিনেত্রী তাজি রহমান। বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্তা। মা গৃহিণী। বাবা মায়ের স্বপ্ন ছেলেটার কিছু হলে মেয়েটাকে বিয়ে দিয়ে গ্রামের বাড়ি চলে যাবেন। কিন্তু সেই কিছুটা আর হয় না। পুরো সংসারের ব্যবহার ভার বহন করে তাজি। 
 
মা বাধ্য হয়ে পুরো সংসারটাকে আগলে আছেন বলা যায়। তাজির কর্মের সকল অংশ তার মা। নিজের বাড়ির কাজের লোকের মতো আচরণ মায়ের সঙ্গে। কিন্তু মায়ের কোনো কিছু বলার ভাষা থাকে না। কারণ পুরো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিই তাজি। তাই মুখ বুজে সব সইতে হচ্ছে। 
 
এদিকে তাজির একটা প্রেমিক আছে। সেও হালের জনপ্রিয় অভিনেতা। নাম রাসেল। একটু টাউট ধরনের। এদিকে মেয়ের বাজে আচরণ আর সহ্য করতে না পেরে তাজির বাবা মা গ্রামের বাড়ি চলে যান তাজিকে না বলে। পুরো শহরে তাজি এখন একা। বাবা মায়ের মতো রাসেলও কী তাজিকে ছেড়ে চলে যান...। 
 
আর যদি তাই হয় তাহলে দেখার বিষয় তাজি কোন পথ বেঁচে নিবেন। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। উত্তরায় শুটিং সম্পন্ন হয়েছে।
 
এ টেলিফিল্মে অভিনয় করেছেন তাজির চরিত্রে আইরিন আফরোজ, নাঈম (রাসেল), অরুণা বিশ্বাস, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে ২৯ নভেম্বর বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর