আগামী মৌসুমে লা লিগায় গোললাইন প্রযুক্তি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৪:৪৮
ভ্যালেন্সিয়ার বিপক্ষে একদিন আগেই মেসির একটি গোল রেফারির সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। বল গোললাইন অতিক্রম করলেও রেফারি গোলের সিদ্ধান্ত দেননি। সেই ম্যাচে বার্সা পয়েন্ট খুইয়েছে। তাই ফের গোললাইন প্রযুক্তি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
 
লা লিগার মতো ইউরোপের একটি মর্যাদাপূর্ণ লিগে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি ও গোললাইন প্রযুক্তি না থাকাটাকে অনেকে অস্বাভাবিক বলছেন। এরপরও চলতি মৌসুমে গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
 
নতুন এই প্রযুক্তি ব্যবহার করতে হলে চুক্তিতে যেতে হবে তাদের। আর সেটির অনুমোদন লাগবে ফিফার। তবে এবার না হলেও আগামী মৌসুমে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি ও গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
 
ইত্তেফাক/কেআই