বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের অষ্টম ও টুর্নামেন্টের ৩২তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে খুলনা টাইটান্স।
এবারের আসরে লিগ পর্বে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নেমেছে কুমিল্লা। আগের ৭ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে তামিম ইকবালের কুমিল্লা।
অপরদিকে, ৯ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মাহদুল্লাহ রিয়াদের খুলনা। বাসস।
ইত্তেফাক/রেজা
