বিজ্ঞাপনে স্নিগ্ধতা ছড়ালেন সাকিব পত্নী শিশির

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৯:৩৫
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মত তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশিরও বাংলাদেশে দারুণ জনপ্রিয়। বিশ্বখ্যাত কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে তাই শিশিরের গ্রহণযোগ্যতাও অনেক বেশি। 
 
সাকিব-শিশির দম্পত্তি একসঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মডেল হিসেবে বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তবে এবার শিশিরকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রুপে।
 
সম্প্রতি একটি সাবানের বিজ্ঞাপনে অভিনয় করেছে শিশির। বিজ্ঞাপনে সুন্দরী শিশিরের স্নিগ্ধতা দর্শকদের দারুণ মুগ্ধ করেছে। 
 
কুমারিকা ন্যাচারাল সোপ এর ওই বিজ্ঞাপনটি শিশির তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ারও করেছেন।
 
বিজ্ঞাপনটি দেখুন:
 
 
ইত্তেফাক/ রেজা