কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের তোপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের অষ্টম ও টুর্নামেন্টের ৩২তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ১১১ রানেই অলআউট হয়ে গেছে খুলনা টাইটান্স। ফলে ম্যাচ জয়ের জন্য ১১২ রানের টার্গেট পেল কুমিল্লা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু থেকেই খুলনার ব্যাটসম্যানদের চেপে ধরে কুমিল্লার বোলাররা। তাই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের ৪ বল বাকী থাকতে গুটিয়ে যায় তারা।
খুলনার ব্যাটসম্যানদের বেকাদায় ফেলেছেন পাকিস্তানের অফ-স্পিনার শোয়েব মালিক ও পেসার আল-আমিন হোসেন। দু’জনে ৩টি করে উইকেট নিয়েছেন। মালিক উপরের সারির এবং আল-আমিন মিডল-অর্ডারে ব্যাটসম্যানদের শিকার করেন।
খুলনার পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন আরিফুল হক। এছাড়া ১৬ রান করে করেন দুই টেল-এন্ডার দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট ও শফিউল ইসলাম। খুলনার পক্ষে দু’অংকে পা দেয়া অন্য দুই ব্যাটসম্যান হলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ বার্থওয়েট। রিয়াদ ১৪ ও বার্থওয়েট ১৩ রান করেন।
খুলনা টাইটান্স : ১১১/১০, ১৯.২ ওভার (আরিফুল ২৪, অ্যাবট ১৬, মালিক ৩/১৪)। বাসস।
ইত্তেফাক/রেজা
