জাবিসাসের নতুন সদস্য আহ্বান

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২২:৪৩
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) বর্তমান সদস্যদের পদ নবায়ন ও নতুন সদস্য আহ্বান করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে জাবিসাসের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
জাবিসাসের গঠনতন্ত্রের পাঁচ ধারা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বর্তমান সদস্যরা সদস্য পদ নবায়ন ও সংগঠনের সদস্য হতে আগ্রহীরা আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। 
 
বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদপত্র, সংবাদ সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল, টিভি চ্যানেল ও রেডিওতে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা সদস্য পদ লাভের জন্য আবেদন করতে পারবেন।
 
এরজন্য তাদেরকে আবেদন পত্রের সাথে কর্মরত প্রতিষ্ঠান থেকে পাওয়া নিয়োগ বা পরিচয় পত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উক্ত পত্রিকায় স্বনামে প্রকাশিত ৩টি সংবাদের কপি জমা দিতে হবে। নির্ধারিত ফি দিয়ে জাবিসাসের অফিস থেকে সদস্য হওয়ার ফরম সংগ্রহ করা যাবে। কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি