৭ জেলের দণ্ড

আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২৩:০৭
 
বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে সোমবার জাটকা ধরার দায়ে ৬ জেলেকে এক মাসের সাজা দেওয়া হয়েছে। এদিকে কাউখালীতে মঙ্গলবার জাটকা ধরার দায়ে এক জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বানারীপাড়া (বরিশাল): সন্ধ্যা নদীতে সোমবার নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা শিকারের দায়ে ৬ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হলেন- জেলে হাসেন, মজিবুর রহমান, সুধাংশু মল্লিক, আউয়াল, সমীর মল্লিক ও আকতার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
কাউখালী (পিরোজপুর): সন্ধ্যা নদীতে জাটকা ধরার দায়ে এক জেলেকে তিন হাজার টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত জেলে পারভেজ শেখের (২০) বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া গ্রামে। তিনি লুৎফর শেখের ছেলে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এ জরিমানা করেন।
 
ইত্তেফাক/আরকেজি