মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটদের সমস্যা তারা চান অবৈধ অভিবাসীতে আমেরিকা ভরে যাক। এর ফলে দেশে অপরাধ বাড়বে এবং আমাদের কর খাতও ক্ষতিগ্রস্ত হবে। গতকাল মঙ্গলবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন।
IMG0
তিনি আরো বলেন, ডেমোক্রেটদের সঙ্গে আলোচনা হবে, তবে মতপার্থক্যও থাকবে। এ নিয়ে মার্কিন সিনেটে ডেমোক্রেট নেতা চাক চুসুমার এবং প্রতিনিধি পরিষদের নেতা ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠকও করেছেন তিনি। রয়টার্স।
ইত্তেফাক/সেতু
