বাংলায় টাইটানিক, জ্যাক-রোজ হবেন দেব-রুক্মিণী!

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৩:৪০
 
জেমস ক্যামেরন পরিচালিত তুমুল জনপ্রিয় সিনেমা টাইটানিক। এবার বাংলায় তৈরি হচ্ছে টাইটানিকের রিমেক! ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এমন প্রতিবেদনে দাবি করা হয় রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই ছবিতে কাজ করবেন দেব ও রুক্মিণী।
 
গুজবের দাবানলে পানি ঢেলে টুইটারে রুক্মিণী সাফ জানিয়েছেন, "আমি এবং দেব কেউই রাজ চক্রবর্তী পরিচালিত কোনও টাইটানিক-এ কাজ করছি না।" বাংলায় টাইটানিক রিমেকের খবর ও সেই ছবিতে জ্যাকের ভূমিকায় দেব ও রোজের ভূমিকায় রুক্মিণী মৈত্রের অভিনয় করার জল্পনাকেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 
IMG0
সম্প্রতি বাংলায় টাইটানিকের রিমেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। ট্রোলড'ও হতে হয় পরিচালক, নায়ক-নায়িকাকে। তবে অবস্থা শান্ত করতেই টাইটানিকের কোনও বাংলা রিমেকে তিনি কাজ করছেন না বলে জানিয়ে দিলেন চ্যাম্পের নায়িকা রুক্মিণী।
 
ইত্তেফাক/আনিসুর