রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধন অব্যাহত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৫:৪০
 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ছয়টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।পাসপোর্ট অধিদফতর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
মঙ্গলবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৬ লাখ ৯০ হাজার ৯১৮ জনের নিবন্ধন করা হয়েছে।
 
সমাজসেবা অধিদফতর এই পর্যন্ত ৩৬ হাজার ৩৭৩ জন এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭৭১ জন।
 
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ২শ’। তবে অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। বাসস
 
ইত্তেফাক/কেকে