‘সিপিএ ও আইপিইউ সম্মেলনের মাধ্যমে সক্ষমতা তুলে ধরেছে বাংলাদেশ’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৭:৫০
সিঙ্গাপুরের ডেপুটি স্পিকার লিম বো চুয়ান বলেছেন, সিপিএ ও আইপিইউ সম্মেলন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে তার সক্ষমতা তুলে ধরেছে।
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ বুধবার সিঙ্গাপুরের ডেপুটি স্পিকারের আমন্ত্রণে তার নির্বাচনী এলাকা মাউন্ট ব্যাটেন সফরকালে তিনি এ কথা বলেন। সফরকালে ডেপুটি স্পিকার তার নির্বাচনী এলাকায় সিংগাপুরের স্বল্প আয়ের নাগরিকদের জন্য নির্মিত বিভিন্ন গৃহ নির্মান প্রকল্প ঘুরে দেখান। স্পিকার এসব প্রকল্পের সুযোগ সুবিধা দেখে অভিভূত হন।
 
একই সময় স্পিকার একই এলাকায় বসবাসরত সিংগাপুরের বয়স্ক নাগরিকদের জন্য গড়েতোলা বিনোদন সুযোগ সুবিধা পরিদর্শন করেন এবং তিনি বয়স্ক মানুষের সময় কাটানোর জন্য এসকল ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।
 
পরে স্পিকার সিঙ্গাপুর পার্লামেন্ট ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তারা দু’দেশের সংসদীয় প্রক্রিয়া, কার্যপ্রণালী, দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
সিঙ্গাপুরের ডেপুটি স্পিকার ৬৩তম সিপিএ সম্মেলনে তার অংশগ্রহনের কথা উল্লেখ করে বলেন, এ সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সম্মেলনের সফল আয়োজনের জন্য তিনি স্পিকারকে ধন্যবাদ জানান। বাসস।
 
ইত্তেফাক/এমআই