ঢাকার ধামরাইয়ে রোমানা আক্তার (২৬) নামে নারী পোশাক শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরার কেলিয়া এলাকা থেকে বুধবার ভোরে লাশটি উদ্ধার করা হয়। রোমানা উত্তর জয়পুরা গ্রামের মৃত খোরশেদ আলীর বড় মেয়ে।
ধামরাই থানার এসআই জসীম উদ্দিন জানান, মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর সঠিক করে বলা যাবে এটি দুর্ঘটনায় নিহত, নাকি হত্যার ঘটনা।
ইত্তেফাক/আরকেজি
